Refund policy

ডেলিভারির সময় অবশ্যই চেক করে নিন ⚠️

পণ্য হাতে পাওয়ার সাথে সাথেই ডেলিভারি ম্যানের সামনে প্যাকেজ খুলে ১০০% চেক করে নিন। প্রোডাক্টের কোয়ালিটি, কালার, সাইজ ও কোয়ান্টিটি ভালোভাবে যাচাই করুন।

✅ যদি প্রোডাক্টে কোনো সমস্যা থাকে বা অর্ডার করা প্রোডাক্টের সাথে না মেলে —
তাহলে সাথে সাথে ডেলিভারি ম্যানের কাছে পণ্যটি ফেরত দিয়ে দিন। এক্ষেত্রে কোনো ডেলিভারি চার্জ কাটা হবে না এবং সম্পূর্ণ টাকা ফেরত পাবেন।

❌ যদি প্রোডাক্ট সঠিক ও ঠিক থাকে, কিন্তু আপনি নিতে না চান —
তাহলে পণ্যটি ফেরত দেওয়া গেলেও ডেলিভারি চার্জ বহন করতে হবে গ্রাহককে।

⛔ একবার ডেলিভারি ম্যান চলে যাওয়ার পর পণ্য গ্রহণ করে নিলে, পরবর্তীতে "প্রোডাক্ট পছন্দ হয়নি" বা এই ধরনের কারণে রিটার্ন গ্রহণযোগ্য হবে না।


রিটার্নের জন্য শর্তাবলী

রিটার্নের জন্য যোগ্য হতে হলে পণ্যটি অবশ্যই —

  • অব্যবহৃত ও অক্ষত অবস্থায় থাকতে হবে
  • অরিজিনাল প্যাকেজিং ও ট্যাগসহ থাকতে হবে
  • রশিদ বা অর্ডার কনফার্মেশন থাকতে হবে

যেকোনো রিটার্ন সংক্রান্ত প্রশ্নে যোগাযোগ করুন: meet.jabedshihav@gmail.com


ক্ষতিগ্রস্ত পণ্য ও সমস্যা

ডেলিভারি ম্যান চলে যাওয়ার পর যদি প্রোডাক্টে কোনো ত্রুটি বা ড্যামেজ খুঁজে পান, তাহলে ২৪ ঘণ্টার মধ্যে আমাদের সাথে যোগাযোগ করুন প্রমাণসহ (ছবি/ভিডিও)। আমরা বিষয়টি যাচাই করে সমাধান করব।

রিটার্নযোগ্য নয় এমন পণ্য

নিচের পণ্যগুলোতে রিটার্ন প্রযোজ্য নয়:

  • পার্সোনাল কেয়ার পণ্য (বিউটি/স্কিনকেয়ার প্রোডাক্ট) — একবার খোলা বা ব্যবহার করা হলে
  • সেল/ডিসকাউন্ট আইটেম
  • কাস্টম বা পার্সোনালাইজড অর্ডার

রিফান্ড

রিটার্ন গ্রহণ ও যাচাইয়ের পর, অনুমোদিত রিফান্ড ১০ কর্মদিবসের মধ্যে আপনার পেমেন্ট মেথডে পাঠানো হবে। ব্যাংক/কার্ড প্রসেসিংয়ে সামান্য বাড়তি সময় লাগতে পারে।

১৫ কর্মদিবস পার হয়ে গেলেও রিফান্ড না পেলে যোগাযোগ করুন: meet.jabedshihav@gmail.com